মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার উদ্যোগ আরও জোরদার করতে টেলিফোনে কথা বলেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তাদের আলোচনায় আশা প্রকাশ করা হয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতীয় দফার আলোচনা সফলভাবে এগিয়ে যেতে পারে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার লক্ষ্য একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, উত্তেজনা কমানো এবং চলমান সংঘাত বন্ধ করার পরিবেশ তৈরি করা।

আলাপে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতার গুরুত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে আরব উপসাগরের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। যুদ্ধবিরতি মূলত গত বুধবার শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সংলাপ অব্যাহত রাখতে এটি বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা