রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

news-image

বাসস
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ সরকার সবচেয়ে কার্যকর ও টেকসই সমাধান হিসেবে বিবেচনা করছে। এর অংশ হিসেবে অব্যবহৃত সরকারি জমি বিনিয়োগকারীদের জন্য ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নত হবে। ধাপে ধাপে আমরা সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করছি।”

আজ রাজধানীর গুলশানে সিপিডি আয়োজিত চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত জমি চিহ্নিত করার কাজ চলছে। এসব জমিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় সোলার প্রকল্প বাস্তবায়ন করা হবে। যমুনা নদীর তীরবর্তী ভাঙা খাস জমিও এই উদ্যোগের আওতায় আনা হবে।

সরকার বিনিয়োগকারীদের প্রয়োজনীয় জমি, সুবিধা এবং বিভিন্ন প্রণোদনা দেবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে উল্লেখযোগ্য উৎপাদন ও মুনাফা অর্জন লক্ষ্য করা হয়েছে।

বিনিয়োগ আকর্ষণে ট্যাক্স সুবিধাসহ অন্যান্য প্রণোদনা দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে এমন সুযোগের কারণে গার্মেন্টস খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল।

বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, সরকারি জমি ব্যবহার করে পিপিপি মডেলে বড় পরিসরে সোলার প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রথম পাইলট প্রকল্প ফেনীর সোনাগাজীতে ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত জমির তালিকা বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল