,

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণ করতে নির্বাচন কমিশনকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। আদেশ দেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।

গত ২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় শেষে নুসরাত তাবাসসুম ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তা বাতিল করে। এই আদেশের ফলে তিনি আগামী ১২ মে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন।