,

ভারতের নতুন হাইকমিশনার বাংলাদেশে—দিনেশ ত্রিবেদী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক রেল প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রত্যাশা করা হচ্ছে, ত্রিবেদী শিগগিরই ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে এই পদে কাজ করছেন প্রণয় ভার্মা, যিনি এখন বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। ফলে দিনেশ ত্রিবেদী প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় দিনেশ ত্রিবেদী আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি বিজেপিতে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র