রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

news-image

শাহজাহান আকন্দ শুভ
রাজধানীর যানজট কমানো এবং কম খরচে গণপরিবহন সুবিধা বাড়াতে ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে প্রগতি সরণি বা সুবিধাজনক অন্য কোনো সড়কে এই সেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে সম্ভাব্যতা যাচাই শেষে পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্পটি সফল হলে সংশ্লিষ্ট সড়কে বাস চলাচলের প্রয়োজনীয়তা কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ট্রাম চালুর বিষয়টি আলোচনায় আসে। এরপরই এ বিষয়ে কার্যক্রম নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।

প্রকল্প-সংক্রান্ত কার্যপত্রে বলা হয়েছে, জনবহুল ঢাকা শহরে ট্রাম একটি কার্যকর গণপরিবহন হতে পারে। তুলনামূলক কম খরচে অবকাঠামো নির্মাণ করা যায় এবং একই লাইনে অন্যান্য যানবাহনের সঙ্গে সমন্বয় করেও চলাচল সম্ভব। এছাড়া স্বল্প দূরত্বে ঘন স্টপেজসহ যাতায়াতের ক্ষেত্রে ট্রামকে কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে। একটি ট্রামে একসঙ্গে একাধিক বাসের সমপরিমাণ যাত্রী পরিবহন করা সম্ভব বলেও উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, প্রগতি সরণিতে একটি পরীক্ষামূলক প্রকল্পের প্রস্তাব এসেছে এবং এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্বের বিভিন্ন শহরে ট্রাম ব্যবস্থা চালু রয়েছে। উপমহাদেশে কলকাতায় ১৮৭৩ সালে প্রথম ট্রাম চালু হয়, যা সময়ের সঙ্গে আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থায় রূপ নেয়। বর্তমানে সেখানে সীমিত কয়েকটি রুটে ট্রাম চলাচল করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী

মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, মাছ-মাংসের দামে চাপ অব্যাহত