,

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

news-image

অনলাইন ডেস্ক : এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দেশে আন্দোলন দেখা দিলে তা সামাল দেওয়ার মতো সক্ষমতা সরকারের নেই বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি সরকারের মন্ত্রীদের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা’ শীর্ষক জাতীয় সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারকে অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।

তিনি সতর্ক করে বলেন, দাবি-দাওয়া বাস্তবায়ন না হলে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে।

এছাড়া তিনি দলের ভেতরে অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং স্বচ্ছ শাসনের ওপর গুরুত্ব দেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় জোটের নেতারাও বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ