,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

news-image

জবি প্রতিনিধি : চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকার আইরিশ হোটেলের পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়।

নিহত বুলেট বৈরাগী ঢাকা কাস্টমস হাউসে কর্মরত ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১১ এপ্রিল সরকারি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষ করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। রাত দেড়টার পর পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হয় তার, যেখানে তিনি জানান তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় আছেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দীর্ঘ সময় পরও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরে শনিবার সকালে তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ মহাসড়কের পাশে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। পরে দুপুরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহে বড় কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মুখমণ্ডলে রক্তের দাগ ছিল। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে