,

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন সড়ক থেকে সরিয়ে দেওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, পুনর্বাসনের ক্ষেত্রে এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে হকাররা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালিয়ে যেতে পারেন।

সম্প্রতি ঢাকা উত্তর সিটির মিরপুর-১ এবং দক্ষিণ সিটির মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকা থেকে শতাধিক হকার উচ্ছেদ করা হয়। এ প্রেক্ষাপটে তাদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া হকারদের কার্যক্রম সুশৃঙ্খল করতে নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে যানজট সমস্যা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ক্লাস শুরুর ও শেষের সময়ে যানজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে এ সমস্যা তৈরি হয়। সমাধান হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা ব্যবহার করে পার্কিংয়ের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ