,

মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, মাছ-মাংসের দামে চাপ অব্যাহত

news-image

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে দেখা দিয়েছে মিশ্র চিত্র। একদিকে মুরগি ও সবজির দাম কিছুটা কমে ক্রেতাদের স্বস্তি দিলেও অন্যদিকে মাছ ও মাংসের দাম এখনো ঊর্ধ্বমুখী।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, সোনালি ও ব্রয়লার মুরগির দাম কেজিতে উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে পর্যাপ্ত সরবরাহ থাকায় বেশিরভাগ সবজির দামও আগের তুলনায় কমে এসেছে।

তবে বাজারের অন্য অংশে পরিস্থিতি ভিন্ন। বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে রুই, তেলাপিয়া, পাবদা ও টেংরার মতো মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া গরু ও খাসির মাংসের দামও উচ্চ পর্যায়েই রয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ আরও বাড়ছে।

ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামে প্রভাব পড়ছে। ট্রাক ভাড়া বৃদ্ধি পাওয়ায় সব ধরনের নিত্যপণ্যের বাজারে এর চাপ পড়ছে।

এদিকে চাল, ডিম, চিনি ও পেঁয়াজের দামেও সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ডিমের বাজারে অস্থিরতা অব্যাহত থাকায় ভোক্তারা অতিরিক্ত খরচে পড়ছেন।

সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন। এতে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ