কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

news-image

রাজধানীর কমলাপুর রেলস্টেশন-এ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক নারী পড়ে গিয়ে নিহত হয়েছেন।

নিহত ওই নারীর নাম আসমা ভুইয়া (৫৫)। তিনি ঢাকার দক্ষিণখান এলাকার বাসিন্দা এবং মো. মমিনের স্ত্রী।

আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, মুন্সীগঞ্জ যাওয়ার উদ্দেশে তিনি পরিবারের সঙ্গে বাসা থেকে বের হন। কমলাপুর স্টেশনে পৌঁছে আরেকটি ট্রেনে ওঠার সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান এবং ট্রেনের নিচে কাটা পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয়রা জানান, তারা প্রথমে কমলাপুর থেকে ট্রেনে নারায়ণগঞ্জ হয়ে পরে মুন্সীগঞ্জ যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা