রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

news-image

গ্যাসচালিত বাস বা যানবাহনের ভাড়া বাড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে শুধুমাত্র ডিজেলচালিত বাসের ভাড়া সমন্বয় করা হয়েছে, কিন্তু গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।

তিনি বলেন, কোথাও গ্যাসচালিত বাসে ভাড়া বাড়ানো হলে তা জানালে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অনুমোদন ছাড়া এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।

জ্বালানি তেলের মূল্য পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার ও ভর্তুকি পরিস্থিতির কারণে দাম সমন্বয় করা হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে দাম কমলে ভাড়াও স্বয়ংক্রিয়ভাবে কমানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি আরও জানান, ঢাকার যানজট কমাতে প্রধান সড়কে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল সীমিত করার পরিকল্পনা রয়েছে। জনজীবনের স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ভাড়াও সমন্বয় করা হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল