রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাপপ্রবাহ নিয়ে ভাইরাল সতর্কবার্তা ভুয়া—জানালো ফায়ার সার্ভিস

news-image
অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাপপ্রবাহ সংক্রান্ত একটি সতর্কবার্তাকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ডিরেক্টর জেনারেলের নামে প্রচারিত বার্তাটি সম্পূর্ণ ভুয়া এবং জনসাধারণকে বিভ্রান্ত করছে।

শনিবার সংস্থাটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, নির্দিষ্ট কিছু সময়সীমা উল্লেখ করে যে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় বিষয়ক বার্তা প্রচার করা হচ্ছে, তা তাদের পক্ষ থেকে জারি করা হয়নি।

তিনি আরও বলেন, এ ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে পড়লে জনমনে অযথা উদ্বেগ তৈরি হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

এ জাতীয় আরও খবর