রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেওয়ায় তার প্রার্থিতা গ্রহণ করা হয়নি বলে জানানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

জানা গেছে, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু নুসরাত তাবাসসুম বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন, যা সময়সীমার পর হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান বলেন, সময় শেষ হওয়ার পর জমা দেওয়া কোনো মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই, তাই আইন অনুযায়ী এটি বাতিল করা হয়েছে।

এদিকে একই দলের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রও স্থগিত করা হয়েছে। সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্ধারিত তিন বছর না পার হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী তার প্রার্থিতা আপাতত বিবেচনায় নেওয়া হয়নি।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থিতায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল