রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামাঞ্চলেও পৌঁছাবে হৃদরোগের জটিল চিকিৎসা সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

news-image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল সার্জিক্যাল ইউনিটের মাধ্যমে হৃদরোগসহ জটিল রোগের চিকিৎসা এখন গ্রাম পর্যায়েও পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে সাধারণ মানুষ নিজ এলাকাতেই বিশেষায়িত চিকিৎসাসেবা পাবে।

বুধবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল-এ চীন-বাংলাদেশ স্বাস্থ্য সহযোগিতার অংশ হিসেবে অত্যাধুনিক ‘মোবাইল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইউনিট’ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী পরিকল্পনায় স্বাস্থ্যখাতে যে পরিবর্তনের রূপরেখা তুলে ধরা হয়েছে, এই উদ্যোগ তা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হচ্ছে যাতে সরকারি হাসপাতালগুলো সত্যিকারের জনসেবামুখী হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদপ্তর-এর মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশে অসংক্রামক রোগ, বিশেষ করে হৃদরোগে মৃত্যুর হার উল্লেখযোগ্য। এই মোবাইল ইউনিটের মাধ্যমে রাজধানীর বাইরে দূরবর্তী এলাকাতেও বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে নানা সীমাবদ্ধতার কারণে স্বাস্থ্যখাত কিছুটা পিছিয়ে পড়লেও বর্তমান সরকার তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসা গবেষণা এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা, বিশেষ করে চীনের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দ্রুত স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটানোর কথাও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল