রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে ন্যানসির ‘লাল সালাম’

news-image

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে শোবিজ অঙ্গনের তারকাদের বিবেচনায় না নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাধুবাদ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন- ‘লাল সালাম’।

বলা দরকার, গেল সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিএনপি। তালিকায় শোবিজ জগতের আলোচিত কোনো মুখ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল) ফেসবুক পেজে পোস্টটি দেন এই গায়িকা।

লিখেছেন, ‘গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল- এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’

ন্যানসির এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া মিলেছে। মন্তব্যের ঘরে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, ‘এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী।’ আবার কেউ বলেছেন, ‘আপনার সঙ্গে আমিও একমত।’

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় ১,৩০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের বেশ ক’জন পরিচিত মুখ ছিলেন- বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রুকাইয়া জাহান চমক প্রমুখ। তবে শেষ পর্যন্ত দলটি তারকাদের বাইরে গিয়ে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল