রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার

news-image

অনলাইন ডেস্ক : দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিতের লক্ষ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।

বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি জানান, আগামী জুলাই মাস থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রথম শ্রেণির প্রায় এক লাখ শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মাহদী আমিন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সমন্বয়ে ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শুরুতে প্রতি মাসে কয়েকটি উপজেলায় এ কার্যক্রম চালু হবে এবং ধীরে ধীরে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, দেশের তৈরি পণ্য ব্যবহারে উৎসাহ দিতে এবং “মেড ইন বাংলাদেশ” ধারণাকে এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে আর্থসামাজিক বৈষম্য কমিয়ে আনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

উপদেষ্টা বলেন, সরকার চায় এমন একটি পরিবেশ তৈরি করতে, যেখানে সব শিক্ষার্থী একই ধরনের পোশাক ও ব্যাগ ব্যবহার করবে, ফলে ধনী-গরিবের পার্থক্য কম দৃশ্যমান হবে।

পাটজাত পণ্যের প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটকে সামনে আনা হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতেও এই কর্মসূচি সহায়ক হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই সুবিধা পৌঁছে দেওয়া হবে, যাতে সব শিক্ষার্থী সমান সুযোগ পায়।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল