রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জকসুর উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

news-image

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)- এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ।

‎‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)- এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ।

‎আয়োজক সূত্রে জানা যায়, আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে এ অনুষ্ঠান শুরু হয় যা চলবে বিকেল ৫টা পর্যন্ত । মেলার পরদিন ২২ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার। সেমিনারে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

‎সরজমিনে দেখা যায় সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীরা এ প্রোগ্রাম এ অংশ নেন এবং উচ্চশিক্ষা, ভর্তির সুযোগ ও স্কলারশিপ বিষয়ে সরাসরি তাদের পরামর্শ প্রদান করা হয়।

‎আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশনে অংশ নিচ্ছেন। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে জকসুর উদ্যোগে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইএলটিএস কোর্স বিনামূল্যে প্রদান করা হবে। এ জন্য শিক্ষার্থীদের ২০০০ টাকা জামানত দিয়ে কোর্সে অংশ নিতে হবে। যারা ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকবেন এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর করবেন, তারা জামানতের অর্থ ফেরত পাবেন।

‎এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল বলেন,”আসলে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যারা স্টুডেন্ট আছে তারা দেশের বাহিরে যাওয়ার জন্য অনেক আগ্রহী। কিন্তু তারা সঠিক গাইডলাইন পায় না। যার কারণে তারা অনেক সময় দালালের খপ্পরে পড়ে বা বিভিন্নভাবে প্রতারিত হয়। তো এই এক্সপোটার মাধ্যমে তারা সরাসরি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলতে পারছে এবং তাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর করতে পারছে। তো আমি মনে করি এই ধরণের এক্সপো আরও হওয়া উচিত যাতে করে স্টুডেন্টরা উপকৃত হয়।”

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল