,

রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি চট্টগ্রামের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী

news-image

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রায় ২৯ হাজার ৫৪২ জন শিক্ষার্থী পরীক্ষার আগেই ঝরে পড়েছে। রেজিস্ট্রেশন সম্পন্ন করলেও ফরম পূরণ না করায় তারা পরীক্ষায় বসতে পারেনি।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে মোট ১ লাখ ৩৩ হাজার ৮৮০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। তবে শেষ পর্যন্ত বড় একটি অংশ পরীক্ষায় অংশ নিতে পারেনি।

ঝরে পড়ার পেছনে দারিদ্র্য, বাল্যবিয়ে, পড়াশোনায় অনাগ্রহ, কর্মজীবনে প্রবেশ, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি এবং কিশোর অপরাধে জড়িয়ে পড়ার মতো বিভিন্ন কারণকে দায়ী করা হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ফরম পূরণ না করায় তারা পরীক্ষার বাইরে থেকে গেছে। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের মধ্যে এই হার তুলনামূলক বেশি।

এদিকে আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। মোট ১ হাজার ২১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী রয়েছে।

গত বছরের তুলনায় এ বছর শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কিছুটা বেড়েছে। এবার চট্টগ্রাম বোর্ড থেকে মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ