,

সারাদেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

news-image

শিক্ষা ডেস্ক : দেশজুড়ে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হয়।

এবার দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে প্রায় ৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২০ মে পর্যন্ত।

চলতি বছরে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, যা গত বছরের তুলনায় কম। গত বছর এই সংখ্যা ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। পরিসংখ্যান বলছে, নিবন্ধিত অনেক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়নি।

নতুন সরকারের অধীনে এটিই প্রথম বড় পাবলিক পরীক্ষা হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব কাগজপত্র জমা দিতে হবে।

পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। যানজট এড়াতে সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে এবং পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে আসনে বসার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এতে জানানো হয়, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে প্রায় ১৪ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের দাখিলে ৩ লাখের বেশি এবং কারিগরি বোর্ডে ১ লাখের বেশি পরীক্ষার্থী রয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ