সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

news-image

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছেন, সুযোগ পেলে তিনি কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করতে চান।

সম্প্রতি এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, একজন শিল্পীর ক্ষেত্রে পরিচালকই মূলত সিদ্ধান্ত নেন কাকে নিয়ে কাজ করবেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক গুণী নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে বলেও জানান তিনি।

অপু বিশ্বাস বলেন, দেশের চলচ্চিত্রে তিনি এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহানের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যা তার পেশাগত জীবনের বড় অর্জন।

তবে কলকাতার সিনেমা জগতে নতুন অভিজ্ঞতা নেওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, সৃজিত মুখার্জির কাজের ধরণ তাকে আকর্ষণ করে। যদি কখনও সুযোগ আসে এবং গল্প উপযোগী হয়, তাহলে তিনি কাজ করতে আগ্রহী থাকবেন।

বর্তমানে অপু বিশ্বাস দুটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এগুলো হলো ‘দুর্বার’ এবং ‘সিক্রেট’। এর মধ্যে একটি সিনেমার বেশিরভাগ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, বাকি কাজ চলছে শিডিউল অনুযায়ী।

নতুন প্রজন্মের নির্মাতা ও ভিন্নধর্মী গল্পের সঙ্গে নিজেকে যুক্ত করার আগ্রহও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ