রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

news-image

আদালত প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসের নামে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ফয়েজ এই আদেশ দেন। মধুমতি ব্যাংক পিএলসিতে থাকা উভয়ের তিনটি করে মোট ছয়টি ক্রেডিট কার্ডের টাকা উত্তোলন বা ব্যবহার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান পৃথক দুটি আবেদনের মাধ্যমে এই কার্ডগুলোর কার্যক্রম স্থগিতের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস তার দায়িত্বকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার নামে একাধিক ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা দুদকের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধেও স্বামীর সঙ্গে যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদকের তদন্তে এ বিষয়ে মামলা চলমান রয়েছে।

তদন্ত প্রক্রিয়ার স্বার্থে যাতে এই ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করে কোনো ধরনের আর্থিক লেনদেন না করা যায়, সে কারণেই ডেবিট কার্যক্রম বন্ধের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আদালতের এই নির্দেশের মাধ্যমে মামলার তদন্ত আরও অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল