রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাড়াতে বিআরটিএ’র সঙ্গে বৈঠকে বাস মালিকরা

নিজস্ব প্রতিবেদক : ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর বাস ও ট্রাকের ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও বাস মালিকরা।

আজ রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

জানা যায়, সরকারের লিটার প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধি করার পর ঢাকাসহ সারা দেশের ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা চলছে।

ওই সভায় মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া প্রস্তাব করা হবে। পরে সেটি বিশ্লেষণ করা হবে।

সভায় সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। আরও উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল