জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়িয়েছে সরকার। আজ রোববার থেকে সারাদেশে নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে এসব জ্বালানি তেল।

এদিকে দাম বৃদ্ধির পরও সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। গত কয়েকদিনের মতো আজও ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের সেই চিরচেনা ভিড় দেখা যাচ্ছে।

রাজধানীর আসাদ গেট ও পরীবাগের বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, আগের মতোই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। লাইনে দাঁড়িয়ে তেল কিনছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা। তাদের অভিযোগ, রাত থেকে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত চাহিদার তেল।

এর আগে শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার জ্বালানি তেলের নতুন দাম- অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা।

আরও পড়ুন: আজ থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম ও সরবরাহ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি হবে।

তবে দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে মেলেনি কোনো ধরনের স্বস্তি, অনেক পাম্পেই নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মধ্যে।

ভোক্তাদের আশঙ্কা, এই বাড়তি দাম শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের বাজারেও।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা