শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফেরাতে প্রয়োজন হলে উপবৃত্তির পরিমাণ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ।

রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউট-এ প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আর্থিক সহায়তা বা উপবৃত্তি বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। প্রয়োজনে নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে এই সুবিধা আরও সম্প্রসারিত করা হতে পারে।

শিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান, শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম চালু রয়েছে। বৃত্তি পরীক্ষার মতো আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতে ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে এবং স্কুলে উপস্থিতি বাড়াতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

এছাড়া পরীক্ষার বর্তমান প্রক্রিয়া চালু রাখা হয়েছে পূর্ববর্তী সিদ্ধান্তের ধারাবাহিকতায়, যাতে শিক্ষার্থীদের শেখার মূল্যায়ন কার্যক্রম ব্যাহত না হয় বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা