,

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ধাপে ধাপে নিয়োগ, ৪.৬৮ লাখ পদ খালি রয়েছে,সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের জন্য ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি পৃথক পরিকল্পনার মাধ্যমে নিয়োগ কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ৬ মাসে ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিতে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য সংখ্যক পদ খালি রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ থেকে শূন্যপদের হালনাগাদ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি জানান, সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী