,

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুক প্রেম থেকে দ্বন্দ্ব, সরিষাবাড়ীতে চাঞ্চল্য,জামালপুরের সরিষাবাড়ীতে এক সিঙ্গাপুর প্রবাসী যুবককে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক সৌদি প্রবাসীর স্ত্রী। বুধবার রাত থেকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী মমিনের সঙ্গে ২০১৬ সালে নাদিয়া আক্তার তিশার বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বামী বিদেশে থাকার সময় একই এলাকার সিঙ্গাপুর প্রবাসী সিয়াম মিয়ার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরে সেই সম্পর্ককে বিয়েতে রূপ দিতে বুধবার রাতে সিয়ামের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তিশা। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সেখানে স্থানীয়দের ভিড় জমে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাটি ব্যক্তিগত হলেও এর সামাজিক প্রভাব রয়েছে, তাই দ্রুত সমাধান জরুরি।

সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে