বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতভেদ থাকুক, শত্রুতা নয়: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান, ইতিহাসকে সম্মান জানানোর তাগিদ,প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, তবে তা যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়। তিনি জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সক্রিয়, তাই বিভাজন এড়ানো জরুরি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নেতাদের যথাযথ সম্মান না দিলে ভবিষ্যৎ প্রজন্ম তা ক্ষমা করবে না এবং ইতিহাসের সত্য মেনে নেওয়া উচিত।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, জাতীয় ঐক্য দেশের শক্তি, আর বিভাজন দুর্বলতা ডেকে আনে। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি, দুর্বল শাসনব্যবস্থা ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে। জনজীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করা সময়ের বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে এবং ঘোষিত ইশতেহার ও পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার জনগণের স্বার্থে জ্বালানির দাম বাড়ায়নি এবং ভর্তুকি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

শেষে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। একই সঙ্গে অপচয় পরিহার করে সংযমী জীবনযাপনের আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু