রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী দুই মাসে জ্বালানি তেলের সংকট হবে না, জানালেন যুগ্মসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, চলতি এপ্রিল মাসসহ আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট দেখা দেবে না।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি জানান, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে এবং ইনশাআল্লাহ, জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না। ব্রিফিংয়ে ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অভিযান সম্পর্কিত তথ্যও তুলে ধরা হয়। সারাদেশে ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে, ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে, এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় ও ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, অভিযান চলাকালে ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার, পেট্রল ৮৭ হাজার ৯৫৯ লিটার এবং চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল।

বর্তমান মজুত পরিস্থিতি অনুযায়ী, দেশে ডিজেল ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন, অকটেন ৩১ হাজার ৮২১ মেট্রিক টন, পেট্রল ১৮ হাজার ২১১ মেট্রিক টন, ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন এবং জেট ফুয়েল ১৮ হাজার ২২৩ মেট্রিক টন রয়েছে।

যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী আরও বলেন, ঢাকায় কিছু পেট্রল পাম্পে ভিড় থাকলেও প্যানিক বায়িং করার কোনো প্রয়োজন নেই। শিল্প কারখানার জন্য ডিজেল সরবরাহে কোনো ঘাটতি নেই, এবং বেসরকারিভাবে ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানি অনুমোদনও দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল