,

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, অভিযান চলবে অব্যাহত

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধভাবে মজুদ বা সরবরাহ করা তেল উদ্ধার করেছে।

বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অভিযান চলাকালে সর্বাধিক ৩ লাখ ৬৬ হাজার ১ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এছাড়া ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন এবং ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। চট্টগ্রামে পৃথক অভিযানে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়েছে।

সারাদেশে ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫১০টি মামলাও দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানের সময় ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম দমন করার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী