রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্ন

news-image

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর এক ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে জার্মান ক্লাবটি ৬-৪ ব্যবধানে জয় পায়।

ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করে বায়ার্ন। ৮৯তম মিনিটে লুইস দিয়াজ সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে মাইকেল অলিসে জয়সূচক গোল করেন। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির।

খেলার শুরু থেকেই ছিল উত্তেজনা। প্রথম মিনিটেই ভুলের সুযোগ নিয়ে রিয়ালকে এগিয়ে দেন আরদা গুলের। পরে ২৯তম মিনিটে ফ্রি-কিক থেকে আবারও গোল করেন তিনি। এর মাঝে আলেকজান্ডার পাভলোভিচের হেডে সমতা আনে বায়ার্ন।

প্রথম লেগে এগিয়ে থাকা বায়ার্নের হয়ে হ্যারি কেইন গোল করে ব্যবধান সমান করেন। তবে রিয়ালও পাল্টা আক্রমণে এগিয়ে যায়, ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

শেষ দিকে ম্যাচের মোড় ঘুরে যায়। ৮৬তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় রিয়াল। এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তে দুই গোল করে জয় তুলে নেয় বায়ার্ন।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল