রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এআই ছবিতে বিভ্রান্তি, কবীর প্রকৃত কৃষক

news-image

অনলাইন ডেস্ক : কৃষক কার্ড পাওয়া কবীর হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্টচেকিং টিম ‘বাংলাফ্যাক্ট’।

সংস্থাটি জানিয়েছে, কবীর হোসেনকে বিলাসবহুল জীবনযাপনে দেখা যাচ্ছে—এমন যেসব ছবি ভাইরাল হয়েছে, সেগুলো বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা।

তাদের অনুসন্ধানে উঠে এসেছে, কবীর হোসেন পেশায় একজন কৃষক। পাশাপাশি তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করেন এবং নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত বিভিন্ন কনটেন্ট শেয়ার করেন। ভাইরাল হওয়া ছবিগুলোও তিনি নিজেই এআই দিয়ে তৈরি করে পোস্ট করেছিলেন, যা পরবর্তীতে ভুলভাবে প্রচারিত হয়ে বিভ্রান্তির সৃষ্টি করে।

সম্প্রতি টাঙ্গাইলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সেখানে স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে কবীর হোসেনও এই কার্ড গ্রহণ করেন।

এরপর সামাজিক মাধ্যমে তার কিছু এআই-তৈরি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে বিলাসবহুল পরিবেশে দেখা যায়। এসব দেখে অনেকেই তার কৃষক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা তৈরির প্রবণতা বাড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও তথ্য ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, তারা নিয়মিত এ ধরনের অপতথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার কাজ করছে, যাতে মানুষ সত্য-মিথ্যা পার্থক্য করতে পারে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল