রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব অর্থনীতি মন্দার শঙ্কায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে এবং জ্বালানি তেলের দাম উচ্চ পর্যায়ে থাকলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তাদের সাম্প্রতিক ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত নাজুক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি বলছে, চলতি বছর জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়তে পারে এবং এই চাপ আগামী বছরও অব্যাহত থাকতে পারে। ফলে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আইএমএফের মতে, বর্তমান পরিস্থিতি ১৯৮০ সালের পর পঞ্চম বড় বৈশ্বিক মন্দার মতো রূপ নিতে পারে। এর আগে সর্বশেষ এমন অবস্থা দেখা গিয়েছিল করোনা মহামারির সময়।

বিশ্ব অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর। এর ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অচলাবস্থায় তেলের দাম দ্রুত বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেলের গড় দাম যদি চলতি বছর ১১০ ডলার এবং আগামী বছর ১২৫ ডলারে পৌঁছে, তাহলে বৈশ্বিক অর্থনীতি আরও স্থবির হয়ে পড়তে পারে। একই সঙ্গে ২০২৭ সালে মূল্যস্ফীতি ৬ শতাংশ পর্যন্ত উঠতে পারে, যা নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে।

তবে সংকট দ্রুত সমাধান হলে এবং বছরের মাঝামাঝি সময়ে জ্বালানি উৎপাদন স্বাভাবিক হলে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.১ শতাংশে পৌঁছাতে পারে—যা আগের পূর্বাভাসের চেয়ে কিছুটা কম।

এদিকে, উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে। আইএমএফের হিসাবে, চলতি বছর ইরানের অর্থনীতি ৬.১ শতাংশ সংকুচিত হতে পারে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে ২০২৭ সালে দেশটি আবার প্রবৃদ্ধিতে ফিরতে পারে।

একইভাবে, তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতারও ঝুঁকির মধ্যে রয়েছে। দেশটির প্রধান এলএনজি স্থাপনায় হামলার প্রভাব পড়ায় ২০২৬ সালে তাদের অর্থনীতি ৮.৬ শতাংশ পর্যন্ত সংকুচিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল