বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : পাউরুটি কিংবা টোস্টের সঙ্গে জ্যাম মাখিয়ে খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে শিশুদের কাছে এটি খুব আকর্ষণীয় একটি খাবার। বাইরে থেকে কেনা জ্যামের বদলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই সুমিষ্ট পদ। বাজারে পাওয়া যাচ্ছে স্ট্রবেরি। এই ফল দিয়ে জ্যাম তৈরি করে আপনি অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

স্ট্রবেরি- ১ কেজি

চিনি- ৭৫০ গ্রাম

লেবুর রস- ১টি।

যেভাবে তৈরি করবেন
স্ট্রবেরিগুলো ধুয়ে টুকরা করে কেটে নিন। রান্নার পাত্রে স্ট্রবেরি, চিনি এবং লেবুর রস দিন। এবার মাঝারি আঁচে ফুটাতে থাকুন। ঘনঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এভাবে প্রায় আধা ঘণ্টা রান্না করতে হবে যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে। উপরে ফেনা জমলে তা চামচের সাহায্যে তুলে ফেলুন। এ পর্যায়ে একটি প্লেটে কিছুটা জ্যাম তুলে রাখুন। যদি জমে যায় তাহলে বুঝবেন জ্যাম তৈরি। এবার নামিয়ে ঠান্ডা করে এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন।

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার