,

প্রস্তুতি ম্যাচে সাইফের সেঞ্চুরি, ৪ ‍উইকেট তাসকিনের

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে গত মাস থেকেই ফিটনেস এবং স্কিল ক্যাম্প চালিয়ে আসছে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ (সোমবার) তারা দুটি দল ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। মিরপুরে অনুষ্ঠিত ৫০ ওভারের এই ম্যাচে ‘এ’ টিম ১২৮ রানের বড় ব্যবধানে ‘বি’ টিমকে হারিয়েছে।

প্রথমে ব্যাট করে টিম ‘এ’ ৫০ ওভারে ৭ উইকেটে ২৯২ রান তোলে। ‘এ’ টিমের হয়ে ওপেনার সাইফ হাসান এদিন ১৩৩ বলে ১৩৮ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তানজিদ তামিম ৭, নাজমুল হোসেন শান্ত ১২, লিটন দাস ৯, তাওহীদ হৃদয় ২৫, আফিফ হোসেন ধ্রুব ৩৪ রান এবং মেহেদী হাসান মিরাজ ২০ এবং তানজিম হাসান সাকিব ১৩ বলে ২৭ রান করেন।

টিম ‘বি’র পক্ষে বোলিংয়ে মেহেদী হাসান ৮ ওভারে ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন। তানজিম হাসান, আফিফ হোসেন ও ১টি করে উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়ায় টিম ‘বি’ ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায়। ব্যাটিংয়ের শুরুতেই চাপে পড়ে তারা। তাদের পক্ষে ওপেনার সৌম্য সরকার ৮৫ বলে ৫৫ রান করেন। এ ছাড়া শামীম পাটোয়ারী ৩১, মাহিদুল ইসলাম অঙ্কন ২৪, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সমান ১৫ রান করেন।

টিম ‘এ’র পক্ষে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। ৬ ওভারে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয় টিম ‘বি’, ফলে টিম ‘এ’ জয় পায় ১২৮ রানের বড় ব্যবধানে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা