সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে চলন্ত বাসে আগুন, এক যাত্রী নিহত

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি আগুনে পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালকসহ অন্তত ২৫ জন যাত্রী। এ সময় এক যাত্রী লাফ দিতে গিয়ে চাকার তলে পড়ে নিহত হয়েছেন। তবে এ ঘটনায় ঘণ্টাখানেক যানজট সৃষ্টি হয়েছিল। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহন নামের একটি বাসে গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে যায়। এর আগেই চালকসহ যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যান। এদিকে এক যাত্রী লাফ দিতে গিয়ে চাক্কার নিচে পড়ে আগুনে পুড়ে মারা যান। তবে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশার চালক কামরুল ইসলাম বলেন, ‘পাথুরিয়া পার বাজার স্ট্যান্ড অতিক্রম করার পর বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত বাসটি মহাসড়কের মেলকাই এলাকার মহাসড়কের পাশে থামান। সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এরপরই আগুন দাউ দাউ করে বাসের ভেতরে–বাইরে ছড়িয়ে পড়ে। এতে একজন মারা গেছে।’

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, ‘খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাস পুড়ে গেছে। একজন জাতি লাভ দিতে গিয়ে নিচে পড়ে মারা গিয়েছে। একজনের আশঙ্কা জনক।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘বাসটিতে ২৫ জনের মতো যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত নেমে যেতে সক্ষম হন। তবে একজনের প্রাণহানি ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুড়ে ভস্মীভূত হয়েছে।’

আমাদের সময়/আরডি

 

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ