রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেমন আছেন ত্রাণমন্ত্রী, জানালেন একান্ত সচিব

news-image

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
দুদিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ।

গতকাল শনিবার রাতে বাসসকে এ তথ্য জানিয়ে সেলিম আহমদ বলেন, মন্ত্রী হাসপাতালে অনেকটা সুস্থ হয়ে উঠছেন।

তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন মন্ত্রীর স্বাস্থ্যের খোজঁ-খবর নিয়েছেন। মন্ত্রীর অসুস্থতার কথা শুনে অনেকেই খোঁজ-খবর নিয়েছেন। কিন্তু চিকিৎসকদের নির্দেশনা মোতাবেক কাউকে এখন আর দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে জানিয়ে একান্ত সচিব বলেন, গত কয়েকদিন যাবৎ মন্ত্রী বিভিন্ন জরুরি কাজে গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন। টানা কয়েকদিন রাতে ঘুমাতে পারেননি বিধায় মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন।

দুদিনের সফরে শনিবার লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।

পরে এয়ার অ্যাম্বুল্যান্স যোগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় তাকে। সেখানে ত্রাণমন্ত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল