রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল

news-image

রতন সিং, দিনাজপুর
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এ ডিজেল পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। শনিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য জানান।

তিনি জানান, গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। শুক্রবার মধ্যরাতে পুরো চালান অর্থাৎ ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। বর্তমানে আমদানিকৃত ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

কাজী মো. রবিউল আলম জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১৭ এপ্রিল আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির জন্য পাম্পিং করার পরিকল্পনা রয়েছে।

পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী জানান, শুক্রবার মধ্যরাতে ডিপোতে ৮ হাজার ডিজেলের চালান এসেছে। ডিপোতে এখন পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে।

এর আগে, ১১ ও ২৩ মার্চ দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। সর্বশেষ চালানসহ চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।

উল্লেখ্য, আসামের নুমালিগড় এ অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে ২০২১ সাল থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পরিশোধিত ডিজেল বাংলাদেশে আমদানি করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারে ঐক্যমত বাংলাদেশ-মালয়েশিয়া

সংসদে আরও ১০ বিল পাস

এভারকেয়ার হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী

মিয়ানমারে পাচারকালে অকটেন ও সার জব্দ

কর্মরত জেলার স্কুলেই ডিসিদের সন্তানকে পড়তে হবে: শিক্ষামন্ত্রী

জব্দ ইরানি সম্পদ আসলেই ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা বলল হোয়াইট হাউস

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১৪ এপ্রিল

৩৬ সংরক্ষিত নারী আসন, মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আগাম মন্তব্য না করার আহ্বান পাকিস্তানি কূটনীতিকের

অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুর আস্তানায় হামলা, কথিত পীরকে পিটিয়ে হত্যা