এভারকেয়ার হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সৈয়দপুর বিমান বন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসা হয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

জানা গেছে, দুই দিনের সফরে লালমনিরহাটে আসার উদ্দেশে আজ শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে লালমনিরহাটের সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তবে বিমানবন্দরে নামার পরপরই তিনি তীব্র অসুস্থতা বোধ করেন। সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আবারও ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা