,

জব্দ ইরানি সম্পদ আসলেই ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা বলল হোয়াইট হাউস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানি সম্পদ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে ইরানের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছিল। শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নজরে আসার পর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করেছে বলে বিবিসি পার্সিয়ানের খবরে উঠে এসেছে।

এর আগে শনিবার (১১ এপ্রিল) ইরানের একজন ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে জানান, পাকিস্তানের ইসলামাবাদে চলমান যুদ্ধবিরতি আলোচনায় চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ‘আন্তরিকতার’ লক্ষণ হিসেবে কাতারসহ অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, জব্দ সম্পদ অবমুক্ত করার এ পদক্ষেপ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত। আলোচনায় এটি একটি মূল বিষয় হবে বলে আশা করা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্র যে সম্পদগুলো ছেড়ে দিতে সম্মত হয়েছে, তার সুনির্দিষ্ট মূল্য ওই সূত্র জানায়নি। দ্বিতীয় এক ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র কাতারে জব্দ ৬০০ কোটি ডলারের ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে।

এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স। পরবর্তীতে বিষয়টি নজরে আসলে একজন মার্কিন কর্মকর্তা এই দাবি অস্বীকার করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ