শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা মামলায় ডিজিএফআইয়ের মেজর (অব.) মাঞ্জিল হায়দার রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : জুলাই আন্দোলনের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

‎‎‎গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই রিমান্ডের আদেশ দিয়েছেন। যা আজ শনিবার জানা গেছে।

‎‎এর আগে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

‎‎মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন

‎‎রিমান্ড আবেদনে বলা হয়, মাঞ্জিল দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ফ্যাসিস্ট সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকসহ উর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কাজ করেন। আসামি সামরিক কর্মকর্তা হিসেবে তার পেশাগত সুবিধা কাজে লাগিয়ে আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠেনের নেতা কর্মীদের নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বসে আন্দোলন দমনের নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নে তারিক সিদ্দিকের নির্দেশনায় অর্থ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছেন এবং সেই মোতাবেক আন্দোলন বিরোধী নেতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিকভাবে সহায়তা প্রদান করতেন বলে জানা যায়। আসামি মাঞ্জিলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আর্থিক সহায়তা ও নির্দেশনা এবং অর্থ, অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ ও ব্যবহারকারীসহ এই মামলার সঙ্গে জড়িত এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক থাকা আসামিদের অবস্থান জেনে গ্রেপ্তার করা সম্ভব হবে। যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্তে সহায়ক হবে।

‎‎ রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার বলেন, ‘আমরা রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।’

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

জেট ফুয়েলের আকাশচুম্বী দামে আকাশপথে ভ্রমণে অশনিসংকেত

বিদেশে জব্দ করা ইরানি সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

প্রকাশনা শিল্পের টেকসই উন্নয়নের জন্য কপিরাইট আইন কার্যকর প্রয়োগের বিকল্প নেই—বাপুস

চালু হলো ফুয়েল পাস, নিবন্ধন যেভাবে

চিকিৎসক কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, গ্রেপ্তারের আশ্বাস যুবদলের নেতাদের

লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, নেওয়া হচ্ছে রাজধানীর এভারকেয়ারে

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের