,

‘বেদনা ও যন্ত্রণায়’ পরিপূর্ণ ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানের বেহেশত-ই জাহরা কবরস্থানে হামলায় নিহত ছেলে ইরফানের কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন মা মারজিয়া রেজাই

কয়েক সপ্তাহব্যাপী ইসরায়েলি ও মার্কিন বোমাবর্ষণের পর একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে ইরানিরা স্বাগত জানিয়েছে, কিন্তু অনেকেই আশঙ্কা করছেন যে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ এখনও শেষ হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হোয়াটসঅ্যাপে পাঠানো একটি অডিও বার্তায় এপি সংবাদ সংস্থাকে বলেন, ‘আমি যাদের সঙ্গেই কথা বলেছি, এটি তাদের নতুন জীবন দিয়েছে। সবাই সত্যিই খুব খুশি।’

তবে তিনি আরও বলেন, ‘তেহরানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং লড়াই আবার শুরু হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।’

তেহরানের কেন্দ্রস্থলে বসবাসকারী একজন ফটোগ্রাফার মরিয়ম সাঈদপুর বলেন, যুদ্ধের সময় শহরজুড়ে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হলে নিজেকে ব্যস্ত রাখতে তিনি ছবি আঁকা শুরু করার চেষ্টা করেছিলেন। তিনি আরও বলেন, ‘কিন্তু তারপর আমি দেখলাম আমার হাত কাঁপছে, এবং আমি আর পারছি না।’

মরিয়ম সাঈদপুর বলেন, যুদ্ধের কারণে ইতিমধ্যেই শিল্প ও অবকাঠামোর দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে, যা দেশটিকে কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলায় সহায়তা করেছিল।

হোয়াটসঅ্যাপ অডিও নোটের মাধ্যমে মরিয়ম বলেন, ‘আমার মতে তেহরান বিশ্বের সবচেয়ে উষ্ণ ও সুন্দর শহর, কিন্তু এখন এর মুখ বিষণ্ণতা ও যন্ত্রণায় পূর্ণ।’

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বলেছিল, তারা সরকারি নেতাদের সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বহু নিরীহ মানুষ নিহত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ