,

ইরান খুব নিম্নমানের কাজ করছে: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগে ইরানের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি তেহরানের এই ভূমিকাকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন।

ট্রাম্প পোস্টে লেখেন, ‘হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান অত্যন্ত নিম্নমানের কাজ করছে, কেউ কেউ একে অসম্মানজনকও বলতে পারেন। আমাদের মধ্যে যে চুক্তি হয়েছে, এটি তার প্রতিফলন নয়!’

প্রসঙ্গত, দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখা।

এদিকে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, ইরান ওই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং শুল্ক আরোপের চেষ্টা করছে।

এছাড়া বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন এই জলপথ দিয়ে শতাধিক কার্গো জাহাজ যাতায়াত করত। কিন্তু যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত মাত্র ২টি তেল বা গ্যাস ট্যাঙ্কার এই পথ অতিক্রম করেছে।

মেরিটাইম ট্রাফিক ডাটা অনুযায়ী, এখনও ৪ শতাধিক ট্যাঙ্কার এই অঞ্চলে আটকা পড়ে আছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ