রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোরা ফাতেহির গান নিয়ে বিতর্ক থামছেই না

news-image

বিনোদন ডেস্ক : নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক থামছেই না। গানটির কুরুচিপূর্ণ কথা এবং দৃশ্যায়ন নিয়ে জল গড়িয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন পর্যন্ত। এই ঘটনায় গত ৭ এপ্রিল নোরাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি।

হাজিরা এড়ালেও পার পাচ্ছেন না এই আইটেম গার্ল; কমিশন তাকে শেষবারের মতো সশরীরে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশেষ শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল। একই ইস্যুতে শুধু নোরাই নন, বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। তাকে আগামী ৮ এপ্রিল আলাদাভাবে তলব করেছে কমিশন।

মঙ্গলবার অনুষ্ঠিত ওই শুনানিতে উপস্থিত ছিলেন বিতর্কিত গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি গৌতম কেএম ও সুপ্রীত। শুনানির এক পর্যায়ে গানের কথা ও সুর নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন বিজয়া রহাটকর।

এদিকে কমিশনের এমন কঠোর অবস্থানের মুখে নতি স্বীকার করেছেন ছবির নির্মাতারা। তারা ইতোমধ্যেই জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন বিষয়বস্তু নির্মাণে আরও সতর্ক থাকারও আশ্বাস দিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল