সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারালেন জেরিন খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খানের হাত ধরে রূপালি পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী জেরিন খান। ক্যারিয়ারের চড়াই-উতরাইয়ে সবসময় ছায়ার মতো পাশে পেয়েছিলেন যাকে, সেই প্রিয় মাকে হারালেন তিনি। দীর্ঘদিনের লড়াই থামিয়ে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রীর মা পারভীন খান।

বুধবার (৮ এপ্রিল) সকালে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পারভীন খান। আজ সকাল ১০টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ শোক সংবাদ ভক্তদের জানিয়েছেন জেরিন।

কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন পারভীন খান। মায়ের অসুস্থতার কারণে গত বছর থেকেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন জেরিন। নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছিলেন মায়ের সেবায়। মাঝেমধ্যেই মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের কাছে প্রার্থনা চাইতেন এই অভিনেত্রী।

মায়ের প্রতি গভীর অনুরাগের কথা জানিয়ে মাসকয়েক আগে ইনস্টাগ্রাম স্টোরিতে জেরিন লিখেছিলেন, ‘আমি প্রতি মুহূর্তে আমার মায়ের ওপর নির্ভরশীল। মাকে ছাড়া আমি এক পা-ও চলতে পারি না। মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সবাই প্রার্থনা করুন।’

মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন জেরিন। বলিউডে অভিষেকের পর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ক্যারিয়ারে খুব একটা শক্ত অবস্থান গড়তে পারেননি তিনি। তবে পর্দা বা পর্দার বাইরে সবসময় ব্যক্তিজীবনের সরলতা আর মায়ের প্রতি তার ভালোবাসার কারণে আলোচনায় থাকতেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার