,

মাসে ৫ হাজার টাকা দিয়ে মশা মেরেছি: স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : মন্ত্রী হওয়ার আগে মশার কামড় থেকে বাঁচতে প্রতি মাসে ৫ হাজার টাকা খরচ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা ডেঙ্গুর জন্য মশা মারার মেডিসিন টেস্ট করেছি। মেডিসিন ভালো। কিন্তু স্প্রে করলে মশাও মরে না, লার্ভাও নষ্ট হয় না। যার প্রমাণ আমি নিজে।’

মন্ত্রী বলেন, ‘মন্ত্রী হওয়ার আগে গুলশানে আমার বাসায় ভীষণ মশা ছিল। তখন আমার ছেলে আমাকে বলতেছে বাবা ৫ হাজার টাকা করে মাসে দিতে হবে, যে স্প্রে করে তাকে। আমি বললাম কেন। সে বলল তাহলে মশা থাকবে না, মশা মরে যাবে। আমি তাকে জিজ্ঞাস করলাম কীভাবে। সে বলল যে ওষুধ ছিটায় সে অর্ধেক পানি আর কেরসিন মিশায়। এক বোতল ওষুধের সাথে যতটুকু কেরসিন বা পানি মিশানোর কথা সেখানে সে হাফ বোতল ব্যবহার করে। তাই তাকে ৫ হাজার টাকা করে দিবেন, তাতে সে পুরো বোতল ওষুধ দিবে, তাতে আর মশা থাকবে না। এভাবে তিন মাস টাকা দেওয়া হলে সত্যি আর মশা থাকেনি। এখন বলেন, এমন অবস্থা হলে স্বাস্থ্য ভালো করবেন কীভাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সবাইকে এক লাইনে আসতে হবে। রাজনৈতিক ব্যক্তি, সচিব, ডাক্তার ও প্রশাসন এক সারিতে এসে যখন দাঁড়াবে, এক সাথে কাজ করবে, তখনই স্বস্থ্য সেবার মান বাড়বে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী