শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাঙচুর

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেসরকারি প্রাইভেট হাসপাতাল  আহমেদ ক্লিনিকের  ভুল চিকিৎসায় রাকিবা আক্তার (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এরই জের ধরে রবিবার (৫ এপ্রিল) সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন। নিহত রাকিবা আক্তার উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের মিজান মিয়ার মেয়ে।

প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে প্রসব ব্যথা উঠলে রাকিবা আক্তারকে আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার সময় তিনি সুস্থ ছিলেন এবং স্বাভাবিক প্রসবের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সিজার করার সিদ্ধান্ত নেয়। পরে গাইনী চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামান তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।

প্রসূতির বাবা মিজান মিয়া অভিযোগ করে বলেন, আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ ছিল। ডাক্তাররা হঠাৎ করে সিজারের কথা বলেন। পরে আমার নাতি জন্ম নিলেও মেয়েকে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। এরপর কুমিল্লা নেওয়ার কথা বলা হয়। তখন আমার সন্দেহ হয়। পরে মেয়েকে দেখতে গিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসূতির মা রেহেনা আক্তার বলেন, আমরা নরমাল ডেলিভারির জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমার সুস্থ মেয়েকে ওটিতে নিয়ে যায়। পরে গিয়ে দেখি আমার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর (সার্কেল) পিয়াস বসাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী

মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিন

সোনার দাম আরও কমলো

দুর্নীতির প্রমাণ চাইলেন নাহিদ

গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট আজ

ট্রাইব্যুনালে বিশেষজ্ঞের সাক্ষ্য: ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে