যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগনি ও নাতনি গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির ভাগনি ও নাতনিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এজেন্টরা। খবর রয়টার্সের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের আইনগত স্থায়ী বসবাসের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ বাতিল করার পর শুক্রবার (৩ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে এখন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী রুবিও তাদের গ্রিন কার্ড বাতিলের ঘোষণা দেওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। সোলেইমানি আফশারের স্বামীকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল জীবনযাপন করলেও হামিদা সোলেইমানি আফশার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান সরকারের কট্টর সমর্থক ছিলেন। তিনি ইরানি শাসনের প্রোপাগান্ডা ছড়ানো, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলার উদ্‌যাপন এবং আমেরিকাকে ‘বড় শয়তান’ হিসেবে অভিহিত করে বিভিন্ন পোস্ট করেছেন। এ ছাড়া তিনি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত আইআরজিসির প্রতি প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছেন।

মার্কিন প্রশাসন আরও জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলী লারিজানির মেয়ে ফাতেমেহ আরদেশির-লারিজানি এবং তার স্বামী সৈয়দ কালান্তর মোতামেদির আইনি মর্যাদাও বাতিল করা হয়েছে। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে নেই এবং ভবিষ্যতে তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা