সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা সিনেমায় কী আছে

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত স্টার সিনেপ্লেক্স-এ মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রথমদিকে তথ্য ছড়িয়েছিল তিনি ঈদে মুক্তি পাওয়া একটি সিনেমা দেখেছেন, যা সঠিক নয় বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের শোতে তারেক রহমান মেয়েকে নিয়ে দেখেছেন হলিউডের আলোচিত সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রজেক্ট হেইলি মেরি’।

তার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী একেবারে সাধারণ দর্শকদের মতো কোনো ধরনের প্রটোকল ছাড়াই সিনেপ্লেক্সে এসে সিনেমাটি উপভোগ করেছেন। অন্য যে সিনেমার খবরটি ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

এ ঘটনাকে ‘দৃষ্টান্ত স্থাপন’ বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী এবং একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের সাধারণ দর্শকের মতো সিনেমা হলে এসে ছবি দেখা নিঃসন্দেহে নজীর স্থাপন।’

এদিকে, চলতি বছরের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইলি মেরি’। পরে ২০ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তির পরপরই এটি বিশ্বব্যাপী ১৪০ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করে এবং ২০২৬ সালের অন্যতম বড় ওপেনিং রেকর্ড গড়ে।

সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং। গল্পে তিনি এক সাধারণ বিজ্ঞান শিক্ষক, যিনি হঠাৎ করেই জড়িয়ে পড়েন এক মহাকাশ মিশনে, যার লক্ষ্য মানবজাতিকে এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করা।

জনপ্রিয় লেখক অ্যান্ডি উইয়ার’র উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। ভিজ্যুয়াল নির্মাণশৈলী, আবেগঘন গল্প এবং বৈজ্ঞানিক উপাদানের মিশেলে সিনেমাটি দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সব মিলিয়ে, ‘প্রজেক্ট হেইলি মেরি’ শুধু বক্স অফিসেই নয়, আলোচনাতেও শীর্ষে রয়েছে। বাংলাদেশে এই সিনেমাটি মুক্তি পেয়েছে গেল ২৭ মার্চ। আর সেই সিনেমাই এবার মেয়ে জাইমা রহমানসহ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা