মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শততম ম্যাচে রোনালদোর ‘৯৬৭’ গোল

news-image

স্পোর্টস ডেস্ক : এক মাসের চোট কাটিয়ে দলে ফিরেই জোড়া গোল করে দলকে বড় জয়ে নেতৃত্ব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দুর্দান্ত পারফরম্যান্সে আল নাসর ৫-২ ব্যবধানে লিগের তলানির দল আল নাজমাকে হারিয়ে জয়ধারা ধরে রেখেছে।

এই ম্যাচটি রোনালদোর জন্য বিশেষ এক মাইলফলক, কারণ তিনি লিগে নিজের শততম ম্যাচ খেলেছেন। পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় এই লিগে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ৯৭-এ এবং ক্যারিয়ারে মোট গোলসংখ্যা ৯৬৭-এ পৌঁছে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ফিরে আসতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে এগিয়ে যাব।’

ফেব্রুয়ারিতে উরুর পেছনের পেশির চোটে পড়ার পর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। এ সময় তিনি আল নাসরের আগের দুইটি লিগ ম্যাচ ছাড়াও জাতীয় দলের হয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলতে পারেননি।

ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে রাকান আল তুলাইহির গোলে এগিয়ে যায় আল নাজমা। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় আল নাসর। অতিরিক্ত সময়ে আবদুল্লাহ আল হামদান ও সাদিও মানে গোল করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেলিপে কারদোসোর গোলে সমতায় ফেরে প্রতিপক্ষ। তবে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। যোগ করা সময়ে আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন মানে।

এই জয়ে টানা ১৩তম লিগ জয়ের রেকর্ড গড়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান ধরে রেখেছে আল নাসর। তাদের সংগ্রহ এখন ৭০ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ছয় পয়েন্ট বেশি।

 

এ জাতীয় আরও খবর

আরাফা দিবসের মহিমা, হজে না থাকা ব্যক্তি কী আমল করবেন?

নজরুলের প্রতিকৃতি তুলে দিয়ে আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন সাবা

যেখানেই সন্ত্রাসীদের আস্তানা, সেখানেই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

গরুর দাম ২০–৩০ শতাংশ বেশি, চাপে ক্রেতারা

ঈদে মাংসের ভিন্ন স্বাদ, জেনে নিন ৪ রেসিপি

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু বুধবার থেকে

ঢাকায় ৮০ মিমি বৃষ্টি, বজ্রবৃষ্টির আভাস আজও

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে

ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক, মৃত ২২০