সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকটি আজ শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতে স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাবনার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে।

বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের অধীনে এটি ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সংলাপ হওয়ায় বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা